1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল

  • Update Time : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৬ Time View

স্টাফ রিপোর্টার::
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে আজ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

সরেজমিনের ঘুরে দেখা যায়, উৎসাহ-উদ্দীপনায় ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি বেশি রয়েছে। তবে বেলা বাড়লে ভোট কেন্দ্রেগুলোতে নারী ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারের উপস্থিতি বাড়তে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সকাল ১১টার দিকে ভোটকেন্দ্র পরির্দশনকালে দেখা যায়, কলকলিয়া ইউনিয়নের নাদামপুর, মজিদপুর, খাশিলা, গোড়ারগাঁও, পাটলী ইউনিয়নের চানপুর, মিনহাজপুর, কবিরপুর, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর, চিলাউড়া, রানীগঞ্জের নারিকেলতলা, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্রে উপচেপড়া নারী ভোটার দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে তাঁরা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নারিকেলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছিলেন রুমি বেগম নামে এক ভোটার। তিনি  বলেন, ভোটের পরিবেশ খুব ভালো। এজন্য ভালো লাগছে। সকালে এসেছি ভোট দিয়ে দ্রুত বাড়ী চলে যাবো। আরও অনেক নারী ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।

পশ্চিম সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোট দিতে এসেছেন এক মধ্যবয়সী নারী সীতা বেগম।

তিনি বলেন, আমাদের জন্য যে ভালো করবেন, তাকেই ভোট দেবো। আমি আরও অনেকবার ভোট দিয়েছি। এবার যেন ভোটের উৎসব অন্যসব নির্বাচনের চেয়ে বেশি মনে হচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সুত্র জানায়, জগন্নাথপুরে সাতটি ইউনিয়নের ভোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২শ ৪৯ এবং নারী ভোটার ৬৯ হাজার ৮শ’ ২৩ জন। মোট কেন্দ্র ৭৭ টি।
নির্বাচন রির্টানিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com