1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২৩-২৪ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ সাইদুল হককে সভাপতি ও এন রহমান নাঈমকে সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি গঠন করা হয়।

উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা আবুল কালাম আকনের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র সহসভাপতি সুবল দেবের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকমল হোসেন ভুঁইয়া, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবু হেনা রনি, হোসেন আলী, আছাদ লাল, সদ্য সাবেক সভাপতি তফজ্জুল হক সুমন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ক্রিকেট ক্লাবের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

সদ্য সাবেক সভাপতি তফজ্জুল হক সুমন জানান, শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com