1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে পিতৃহত্যার লোমহর্ষক ছক: প্রবাস থেকে টাকা পাঠালেন ছেলে, খুনি ভাড়া করলেন পুত্রবধূ! জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে বিশ্বম্ভপুরের যোগী সম্প্রদায়  সাগর পথে গ্রিসে যাত্রা, খাবার ও পানির অভাবে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু জগন্নাথপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: লটারিতে মোশারফ সভাপতি, ১ ভোটে জিতে লাহিন সম্পাদক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২১ সদস্যের কমিটি অনুমোদন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় মাকে মৃত দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ ৪ জনের মৃত্যু, আহত ২

জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: লটারিতে মোশারফ সভাপতি, ১ ভোটে জিতে লাহিন সম্পাদক

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
সুমিত রায়:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মৌসুমের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন আজ রোববার (১৬ আগষ্ট) অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের রোমাঞ্চকর নির্বাচনে সভাপতি পদে মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে লাহিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা থেকে পৌরসভার কেশবপুর বাজারস্থ অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিভিন্ন নিবন্ধিত ক্রিকেট ক্লাবের মনোনীত মোট ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এই পদে প্রার্থী মোশারফ হোসেন ও হুমায়ুন আহমেদ উভয়েই সমান ৭টি করে ভোট পান। পরবর্তীতে নির্বাচনী বিধি অনুযায়ী লটারির মাধ্যমে মোশারফ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। এই পদের অপর প্রার্থী সুবল দেব পেয়েছেন ৫টি ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদেও তুমুল লড়াই হয়েছে। মাত্র ১ ভোটের ব্যবধানে বাজিমাত করেছেন লাহিন আহমেদ। তিনি ১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবেল আহমদ পেয়েছেন ৯টি ভোট।
নির্বাচন শেষে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আকমল হোসেন ভূঁইয়া ও আবু হেনা রনি ফলাফল নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আমাদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের রায়ে সভাপতি পদে মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে লাহিন আহমদ নির্বাচিত হয়েছেন। আশা করি, এই নতুন নেতৃত্ব আগামী এক মৌসুমে জগন্নাথপুরের মাঠের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com