1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে ক্ষুদে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪১৫ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর শাহ্ উলি উল্লাহ নূরানী একাডেমি
তৃতীয় শ্রেণীর সমাপনী শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। একাডেমিক প্রধান শিক্ষক মাওলানা নূর হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর হোসানিয়া হাফিজিয়া আরবিয়া দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ শামছিয়া হাফিজিয়া আরবিয়া দারুল হাদিস টাইটেল মহিলা মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা সৈয়দ আবু আলী, সাবেক ইউপি সদস্য সৈয়দ জিতু মিয়া, সমাজকর্মী সৈয়দ আলমগীর আহমদ, সৈয়দ মিজানুর রহমান,
মোঃ আব্দুর রব, হাফিজ সৈয়দ জামিল আহমদ,তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ মনিরুল হক প্রমুখ।
পরে দোয়া মাহফিল শেষে বিদায়ী ২৯জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক কে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com