1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে গণশৌচাগারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮৭২ Time View

স্টাফ রিপোর্টার:;

সুনামগঞ্জের জগন্নাথপুরে গণশৌচাগার থেকে ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম সোবহান মিয়া (৭০)। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শিবগঞ্জ বাজারের গণশৌচাগারের দরজার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পান বাজারের ব্যবসায়ীরা। বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক গ্রামে হলেও পাঁচ–ছয় বছর ধরে তিনি শিবগঞ্জ বাজারে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বিপঙ্কর সরকার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com