1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
নলজুর নদীর পশ্চিমপাড়ের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে কমিটি গঠন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত মুমিনের আত্মপর্যালোচনার এখনই সময় জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনও কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: খন্দকার মুক্তাদির চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার- পাগলা- জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের  শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার  মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দৃষ্টি নন্দন মসজিদটির শুভ উদ্বোধন করেন  আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।

স্বাগত  বক্তব্যে মসজিদ নির্মাণের ভূমিদাতাদের অন্যতম  রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ  ছদরুল ইসলাম মসজিদ নির্মাণের আয় এবং ব্যায়ের হিসাব তুলে ধরেন এবং  যাদের আর্থিক সহযোগিতায় এ মসজিদটি নির্মিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে  জগন্নাথপুর  ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা নিজাম উদ্দিন জালালীর সঞ্চালনায়  বিশেষ অতিথির বয়ান পেশ করেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী। উদ্বোধনী অনুষ্ঠানে  বিশিষ্ট মুরব্বী হাজী সুন্দর আলী, হাজী ইন্তাজ আলী, হুসিয়ার আলী, আলাউদ্দিন, নুরুল ইসলাম, ইফতেখার হোসেন, হাজী মুক্তার মিয়া, হাজী লতিফুর রহমান, হাজী আছির উদ্দিন, হাজী দবির উদ্দিন,  কলেজের সাবেক অধ্যক্ষ শেখ লুৎফুর রহমান, শেখ বদরুল মিয়া, শেখ মুছা মিয়া,
মাস্টার সাইদুর রহমান, ডা: মিজানুর রহমান, হাজী আব্দুল খালিক, মাওলানা জিয়াউল ইসলাম মুহিত,হাজী বদরুল ইসলাম, নুরুজ্জামান, মৌলভী ইসমাইল হোসেন, মাওলানা আকবর হোসেন, হাফিজ মাসুম বিল্লাহ, হাফিজ ইমরান জাহান, মাওলানা সাদিকুর রহমান, আকমল হোসেন, আমির উদ্দিন, আনোয়ার মিয়া, আঙ্গুর মিয়া, এনাম উদ্দিন সহ  বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীগণ  উপস্থিত ছিলেন।  গন্ধর্বপুর  শেখপাড়া গ্রামের শেখ আছির উদ্দীনের ছেলে শেখ লুৎফুর রহমান,  শেখ খরচু মিয়া, শেখ বদরুল মিয়া, শেখ ছদরুল ইসলাম,  শেখ মুছা ও শেখ হাসান প্রায় কোটি টাকা মূল্যের তাদের পৈত্রিক সম্পত্তি মসজিদ নির্মাণের জন্য  দান করেন। পরে  এলাকার দানশীল, সমাজসেবক ও  ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতায়  প্রায় ৫৩ লক্ষ টাকা ব্যায়ে মসজিদটি নির্মাণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com