1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে চুরির মালামাল বিক্রিকালে গ্রেপ্তার-১

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৮৪ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর বাজারে একটি ভাঙ্গারির দোকানে চুরি মালামাল বিক্রিকালে সাদত মিয়া (৩০) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

সাদত মিয়া উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের সজ্জাদ আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারী ওই ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত অরবিন্দু দের ছেলে রজত দে’র বাড়ি থেকে ৪ টি লোহার জানালার গ্রীল, বারান্দার গ্রীল, বারান্দার একটি  লোহার গেইট, তিনটি কাঠের দরজা, ৬টি লোহার দরজা, ৪ বান টিন, বৈদ্যুতিক সরঞ্জামাদি, একটি পানির মোটর, বাসনপত্র, পানির টেংকি সহ প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চোরেরা চুবি করে নিয়ে যায়। এঘটনায় এ ঘটনায় জগন্নাথপুর থানায় চুরির মামলা রুজু হয়। মামলা নং-১০।

বুধবার (১৩ মে)  বিকেলে জগন্নাথপুর বাজারের একটি ভাঙ্গারির দোকানে চুরি যাওয়া মালামাল বিক্রিকালে  জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে সাদত মিয়াকে আটক। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  চুরির সাথে জড়িত কাদিপুর গ্রামের মৃত ওয়াদ আলীর ছেলে বাবুল মিয়া ও মৃত ইসমাইল নুরের ছেলে আব্দুন নূর মিয়া পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে কুখ্যাত চোর সাদত মিয়া মালামাল চুরির সত্যতা স্বীকার করেছে।  তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com