1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ছাত্রলীগের উদ্যাগে রক্তদান কর্মসূচী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৩৭৫ Time View

স্টাফ রিপোর্টার; জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। সিলেট মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক তত্বাবধানে জগন্নাথপুর পৌরসভা পয়েন্ট ফুলকলির সামনে বৃহস্পতিবার সকালে রক্তদান কর্মসূচির উদ্ধোধন করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ রুহেল এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম, মুজিব জাহান রেড ক্রিসেন সোসাইটি রক্ত কেন্দ্রের সহকারী পরিচালক কমল পদ পাল, ব্যবসায়ী শশী কান্ত গোপ,উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী,সায়মন হোসেন,স্বেচ্ছাসেবকলীগ নেতা মাছুম আহমদ,যুগ্ম সাধারন সম্পাদক ইসরাইল মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী,আবু হেনা রনি,জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়,ছাত্রলীগ নেতা আশরাফ,জুবেদ,কলেজ ছাত্রলীগ নেতা রুহেলবআহমদ,মিছবাহ আহমদ,রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিপন মিয়া প্রমুখ
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম ও ভারপ্সারধারন সম্পাদক শাহ রুহেল জানান,জাতীর জনকের শাহাদত বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে আমরা আজ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করি। স্বেচ্ছায় ছাত্রলীগ নেতাসহ ৫০ জন ব্যক্তি রক্ত দেন। ছাত্রলীগ নেতারা জানান,ছাত্রলীগ জন্মলগ্ন থেকে মানবতার কল্যানে কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com