1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

জগন্নাথপুরে জমিয়তের সভায়- মাসিক মদিনা সম্পাদকের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিল

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ৩১৪ Time View

স্টাফ রিপোর্টার:: মাসিক মদিনার সম্পাদক জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মুহিউদ্দীন খান (রহঃ) ও জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সাধারন সম্পাদক মাওলানা সৈয়দ মুস্তাকীম আলী (রঃ) এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে জমিয়ত,যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসিচব সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়ত উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম। জগন্নাথপুর পৌর জমিয়ত সভাপতি মাওলানা শায়খ মুহিবুর রহমান এর সভাপতিত্বে ও জমিয়ত নেতা মতিউর রহমান,সামসুল ইসলাম ও হাফিজ শাহীনের যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, বায়তুল মোকারম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন, জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মুঈনুদ্দীন খান, মাসিক মদিনার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা আহমদ বদরুদ্দীন খান, জমিয়ত উলামায়ে ইসলাম ইউকের মহাসিচব হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, যুগ্ম মহাসিচব মাওলানা জয়নাল আবেদীন, মিডিয়া বিষয়ক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ, প্রয়াত আল্লামা মুহিউদ্দিন খানের নাতী ব্যারিষ্টার সালমান মস্তফা খান, রুখন উদ্দিন খান নাসিম, ফজলুল করিম, অন্যানের মধ্যে বক্তব্য দেন, সিলেট মহানগর জমিয়ত সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, যুব জমিয়ত কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ছাত্র জমিয়ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক প্রমুখ পরে মোনাজাত পরিচালনা করেন শেখ ও কাতিয়ার ছেলে মাওলানা এমদাদ উল্যাহ। সভায় বক্তারা মাসিক মদিনার সম্পাদক আল্লামা মুহিউদ্দীন খান ও জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সাধারন সম্পাদক মাওলানা সৈয়দ মুস্তাকীম আলী (রঃ) কর্মময় জীবনের তাৎপর্য নিয়ে আলোচনা করে বলেন, তাঁদের মতো আলেমরা সারাজীবন ইসলামের খেদমতে কাজ করে গেছেন। শান্তির ধর্ম ইসলামের বানী পৌঁছে দিতে কাজ করেছেন। ইসলামে কোন জঙ্গিবাদ নেই উল্লেখ করে বলেন, যারা ইসলামের নামে জঙ্গিবাদ কায়েম করতে চায় তারা ইসলামের শত্রু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com