1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

জগন্নাথপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক 

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুরে- শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী  মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  ১৫ সেপ্টেম্বর বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও জগদীশপুর গ্রামের বাসিন্দা মরহুম আকিবুল মিয়া তালুকদার এর বাড়িতে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কলকলিয়া ইউনিয়ন জামাতের সভাপতি লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও মিছবাহ উদ্দিন এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোঃ মুশতাক আহমদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন,কলকলি ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা শিব্বির আহমদ, ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন,কলকলি ইউনিয়ন সেক্রেটারি সামিউজ্জামান,মুহিদুর রহমান তালুকদারসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুনামগ-৩ ( জগন্নাথপুর-শান্তগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট ইয়াসীন খান একজন নিবেদিত সমাজকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com