1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে ট্রাক উঠতেই সেতু ভেঙে পড়ল

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৬৪৫ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়  একটি মালবাহী ট্রাকের ভারে একটি  সেতু ভেঙে গেছে।  ফলে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার (২৪ মার্চ)
বিকেলে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়,উপজেলার ভবেরবাজার থেকে পাটলী সড়কের ইসাকপুর এলাকায়  স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৯৯২ সালে একটি সেতু নির্মাণ করা হয়। ২০১৮ সালে সেতুটি ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়।
এলাকাবাসীর অভিযোগ সেতুটি কাগজে পত্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও সেতু দিয়ে যান চলাচল অব্যাহত ছিল। গতকাল বৃহস্পতিবার  বিকেলে সেতু দিয়ে মালবাহী রড ও কাঠ নিয়ে একটি  ট্রাক পাটলী থেকে ভবেরবাজার আসার পথে। ট্রাক সেতুতে উঠলে সেতুটি ভেঙে পড়ে। এসময় ৫ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে শুক্রবার বিকেলে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব হোসেন,উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান, ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান জানান, ঝুঁকিপূর্ন সরো সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা  করা হলেও সেতু দিয়ে ভারী যানচলাচল করায় সেতুটি ভেঙে পড়েছে।  ওই জায়গায় নতুন সেতু নির্মাণের উদ্যাগ নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com