1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে তরুণির আত্মহত্যা

  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১২২৭ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে মুরশেদা বেগম (২৪) নামের এক তরুণি আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা আবু মিয়ার মেয়ে মুরশেদা বেগম গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের লোকজনের অগোচরে নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশ কে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ রাতে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদ ইসলাম জানান, পরিবারের লোকজনের জানিয়েছে ওই তরুণী মানসিক রোগে ভুগছিলেন। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com