1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ডসহ ৫ দোকানিকে মোট ১৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ও জগন্নাথপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রানীনগর গ্রামের মনাই মাহিস্য দাস (৬০) ও ইসলামপুর গ্রামের জালাল উদ্দিনকে (৪৫) মাদক সেবনের অপরাধে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে ৫টি দোকানে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশে দেওয়া হয়েছে। এছাড়াও আরেক মাদকসেবীর বাড়িতে মদের বোতল পাওয়া গেছে। তবে ওই মাদকসেবীকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এবং পলাতক একজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com