1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় নিহত আতিককে চোখের জলে চির বিদায় জানাল এলাকাবাসী

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৪৭৭ Time View

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের লাল মিয়ার ছেলে উপজেলা ভূমি অফিসের কমর্চারী দুর্বৃত্তের হামলায় নিহত আতিকুর রহমান আতিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাচঁটায় জগন্নাথপুর গ্রামের তিলোনা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, সুনামগঞ্জের জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হারুন-অর-রশীদ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রউফ,পৌর কাউন্সিলর সফিক মিয়া,গিয়াস উদ্দিন মুন্না, এলাকার প্রবীণ মুরব্বী সাবেক মেম্বার ছুরত মিয়া,ইছবর আলী, আব্দুল হামিদ,দিলোয়ার হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌর বিএনপি আহ্বায়ক এম এ মতিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম সহ বিভিন্ন শ্রেণীপেশার শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে পঞ্চায়িতী কবর স্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার লাশ উপজেলা পরিষদের সামনে নিয়ে আসলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য পৌর এলাকার জগন্নাথপুর দিঘিরপাড় এলাকার লাল মিয়ার পুত্র আতিকুর রহমান সোমবার রাতে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যায়। এদিকে আতিকের মৃত্যুতে উপজেলা প্রশাসন সহ জগন্নাথপুর পৌর এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান খালেদসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে। এদিকে জানাযায় অংশ নেয়া লোকজন ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। সাত ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com