1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দৈনিক মানব জমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৩ Time View

স্টাফ রিপোর্টার-
দৈনিক মানব জমিন পত্রিকার রজতজয়ন্তী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম মিডিয়া কার্যালয়ে জন্মদিনের কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করা হয়। জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক দৈনিক মানব জমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শংকর রায় এর সভাপতিত্বে মানব জমিন কে শুভেচ্ছা জানিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আকমল খাঁন, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, সাংবাদিক আব্দুল হাই, অমিত দেব, আলী আহমেদ, আমিনুল হক সিপন, জুয়েল আহমেদ,আমিনুল হক জিলু,রেজওয়ান কোরেশি প্রমুখ এছাড়াও জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণিপেশার পাঠক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তীতে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com