সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীর পানিতে গোসল করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে পৌরশহরের ইকড়ছই স্লুইস গেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
ওই নারীর নাম রাবেয়া বেগম (৪০)। তিনি ছাতকের কল্ডলপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়া মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাবেয়া বেগম বেশ দিন ধরে জগন্নাথপুর বাজার এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। তিনি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার দুপুরে দিকে স্লুইস গেটে নলজুর নদীতে গোসল করতে পানিতে নামে ডুবে যান। এক পর্যায়ে তার মরদেহ ওই এলাকায় ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পান। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, ওই নারীর সাঁতার জানতেন না বলে প্রাথমিকভাবে
জানা গেছে। এঘটনায় মৃত নারীর মা নুরজাহান বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।