1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে তরুণীর মৃত্যু

  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২২২ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ঝুমা বেগম (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর (আলখানার পাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
ঝুমা ওই গ্রামের রবি হোসেনের মেয়ে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রবিবার ঝুমা বেগম বাড়ি পাশে নলজুর নদীতে নয়া পানি আসায় গোসল করতে যান। হঠাৎ তাঁর চাচি ইয়াসমিন বেগম নদীর পানিতে ঝুমাকে চটপট করতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ওই তরুণীকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।
ঝুমার বাবা রবি হোসেন বলেন, বেশ কয়েক বছর থেকে আমার মেয়ের মৃগী রোগ ছিল। গোসল করার সময় তাঁর ওই রোগ দেখা দেয়। হাসপাতালে নিয়েও মেয়েকে বাঁচানো গেল না।
বিষযটি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ওই তরুণী একজন মৃগী রোগি ছিলেন। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com