1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
১৮ বছর ঝুলে আছে সড়ক সংস্কার, প্রতিবাদে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও প্রবাস-ফেরতদের টেকসই পুনর্বাসনে ব্র্যাকের কর্মশালা বৃটেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত ভবন থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, কক্ষে মিলল স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের মরদেহ বাবা-মা ও বোনের মৃত্যুর খবর জানে না অবুঝ দুই শিশু আল্লাহর দেওয়া নিয়ামতের হেফাজত করা জরুরি ওসমানীনগরে লরি-অটোরিকশা সংঘর্ষ, জগন্নাথপুরের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত আবারও ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও প্রবাস-ফেরতদের টেকসই পুনর্বাসনে ব্র্যাকের কর্মশালা

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে স্থানীয় ব্র্যাক অফিস হলরুমে এই কর্মশালাটি পরিচালিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পটি মূলত বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরায় সমাজে ও অর্থনৈতিকভাবে মর্যাদার সাথে একীভূত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
প্রবাস বন্ধু ফোরামের সভাপতি ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক দেবের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি (MRSC) কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম ও জগন্নাথপুর প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— আমিরুন নেছা, প্রবাস বন্ধু ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অশোক রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ, এবং সদস্য একা রানী গোপ, খালেদা বেগম, জাহেদা বেগম, আখি ধর ও মনিকা রানী দাস প্রমুখ।
উক্ত কর্মশালায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিদেশ-ফেরত ব্যক্তিবর্গসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা গ্রামীণ পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং প্রবাস-ফেরতদের টেকসই পুনর্বাসনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com