1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে নির্মানাধীন সেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ২০৫ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন রাণীগঞ্জ সেতু থেকে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আতাউর রহমান (৪০) নামের ওই শ্রমিক গাইবান্ধা জেলার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্র জানায় গত ১২ জানুয়ারি শনিবার পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে একশ ৪০ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন সেতুর কাজ চলাকালীন অবস্থায় অসাবধানত বশত শ্রমিক আতাউর রহমান সেতুর ওপর থেকে দেড়-দুইশত ফুট নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্হতায় রোববার তার মৃত্যু হয়।

রাণীগঞ্জ সেতুর কাজ বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এমএ বিল্ডার্সের প্রকল্পের সহকারী ব্যবস্হাপক জামাল উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া শ্রমিকের লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে । বিষয়টি আপোষে নিষ্পত্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com