1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী-উন্নয়ন কাজে কোন দলাদলি নেই

  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫৩৫ Time View

স্টাফ রিপোর্টার::

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন কাজ কে বর্তমান সরকার প্রাধান্য দিয়ে কাজ করছে। উন্নয়নে কাজে কোন দলাদলি কিংবা কোন্দল নেই। সরধরনের ভালো কাজ কে আমাদের সরকার সম্মান করে। কারণ আওয়ামী লীগ জনগণের সরকার। উন্নয়নের সরকার।
রবিবার বেলা ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরাই এ দেশের মূল শক্তি। আমরা চাই শিক্ষার্থীরা যেনও প্রকৃত মানুষ হয়। প্রকৃত মানুষ হল যাঁরা সত্যবাদী ও পরিশ্রমী। যাদের মধ্যে দেশ প্রেম রয়েছে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা আছে। তাঁরাই এ দেশ পরিচালনা করবে। বাঙালি জাতি এক সময় গোলাম ছিল। কার নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি তা সঠিক ভাবে জানতে হবে। কিছু মানুষ এখনও আছে যারা চায় আবার বিভিন্ন দেশের গোলাম হতে। তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে।
মন্ত্রী জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমি আই বা না আই বড় কথা নায়। নৌকা আইব, আওয়ামী লীগ আইব, শেখ হাসিনা আইব। শেখ হাসিনা বিশেষ করে গ্রামের উন্নয়নের জন্য, বৃদ্ধ ও নারী-শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। সেই কাজের অগ্রযাত্রাকে ধরে রাখতে তিনি সবার প্রতি নৌকা প্রতীক ভোট দেওয়ার অনুরোধ জানান।
ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ।
পরে পরিকল্পনা মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে ৪ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যায়ে রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও-টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, ইছগাঁও – রানীগঞ্জ সড়ক এবং শিবগঞ্জ – পাইলগাঁও ভায়া রমাপতিপুর গ্রামের সড়কের উদ্ধোধন করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com