1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬৬ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুরে  নাহিদ মিয়া নামের দেড়বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।  শিশু নাহিদ ওই ইউনিয়নের কবিরপুর গ্রামের নিক্সন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসির সূত্রে জানা গেছে,  দুপুরের দিকে নিক্সন মিয়ার শিশুপুত্রকে নিয়ে বসতঘরের মেঝেতে খেলা করছেন। এক পর্যায়ে তিনি শিশুকে  মেঝেতে রেখে শৌচাগারে যান। সেখান থেকে ফিরে এসে শিশুপুত্রকে দেখকে না পেয়ে পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করেন সন্তানের বিষয়ে। সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুর চাচি শাহিনা বেগম ঘরের পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে লোকজন শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com