স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের উদ্যাগে জগন্নাথপুরে একটি বিশ্বমানের হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ ও স্থান নির্ধারণ করা হয়েছে। ঢাকা- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশের রানীগঞ্জ সড়ক এলাকায় সম্প্রতি প্রস্তাবিত হাসপাতাল ও মেডিকেল কলেজের স্হান পরিদর্শন করেনজগন্নাথপুর পৌর সভার মেয়র আক্তার হোসেন,প্রকল্পের অন্যতম উদ্যক্তা যুক্তরাজ্য প্রবাসী সিতাব খান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, ছমির আলী প্রমুখ