1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষা পদকে মনোনীত হলেন যারা

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। উপজেলা পর্যায়ে এবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মনোনীত হয়েছেন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলতি দায়িত্ব সালেহা পারভীন। সহকারী শিক্ষক পুরুষ মনোনীত হয়েছেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল মামুন,সহকারী শিক্ষক নারী মনোনীত হয়েছেন ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা জাহেদা বেগম,শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনয়ন পেয়েছেন গনেশ চক্রবর্তী রতিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) শ্রেষ্ঠ কাব শিক্ষক পুরুষ মনোনয়ন পেয়েছেন মুর্শেদুর রহমান পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) শ্রেষ্ঠ কাব শিক্ষক নারী মনোনয়ন পেয়েছেন প্রতিভা রানী দাস সহকারী শিক্ষক মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম জানান, প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি আজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয়,কাব শিক্ষক মনোনয়ন করেছে। ২০ মে তাদের কে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com