স্পোর্টস রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১৮তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগের ১ম কোয়ার্টার ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার হারুনুর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে ১ম কোয়ার্টার ফাইনাল খেলায় ইনাতনগর ফুটবল ক্লাব, ভবেরবাজার ৩-০ গোলে রাইজিং স্টার ফুটবল একাডেমি, শ্রীরামসীকে হারিয়ে জয়ী হয়।
প্রয়াত মাহবুবুর রহমান এর স্মরণে ম্যান অ্যা দ্যা ম্যাচ নির্বাচিত হন ইনাতনগর ফুটবল ক্লাব এর মিডফিল্ডার শাহ রনি।
অসাধারণ গোল করায় পুরুষ্কার নির্বাচত হন ইনাতনগর ফুটবল ক্লাব এর বিদেশি আলজেরিয়ান স্টাইকার ইয়াসিন।
রেফারির দায়িত্ব ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি হাসানুজ্জামান মিলন, নাজিম উদ্দীন, সালাউদ্দিন রাজু ও জুয়েল হোসেন।