1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন সম্মিলিত তওবা ‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’ সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে জগন্নাথপুরে অপপ্রচার রোধে সভা: `সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্প্রীতির জন্য বড় হুমকি’  সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সিলেটে একদিনে তিন মরদেহ উদ্ধার ৭৫ বয়সী বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, মেয়ে আটক

জগন্নাথপুরে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮১ Time View

স্টাফ রিপোর্টার:: ফেসবুকে আপত্তিকর মন্তব্যর অভিযোগে জগন্নাথপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে হুমায়ুন কবির ওরফে হুমায়ুন তার নিজ নামের ফেসবুক আইডি থেকে রানীগঞ্জের বাসিন্দা নিজাম উদ্দিন জালালীর ফেসবুক স্ট্যাটার্সে আপত্তিমূলক কমেন্ট করেন। উক্ত মন্তব্যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এতে নিজাম উদ্দিন জালালী বাদি হয়ে জগন্নাথপুর থানায় গত ৮ সেপ্টেম্বর রাতে একটি এজাহার দাখিল করেন। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত এজাহারটি এস.আই সাইফুল আলমকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন। এস.আই সাইফুল আলম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রমান পাওয়া গেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হবে। তিনি বলেন, ফেসবুকে কোন
ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুন্ন করে স্টেটার্স কিংবা কমেন্ট করা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার বিরুদ্ধে যারা ফেসবুকে মন্তব্য করেছে আমি তাদের বিরুদ্ধে মামলা করব। প্রসঙ্গত নিজাম উদ্দিন জালালী তাঁর ফেসবুকে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় নিয়ে একটি পজেটিভ স্টেটার্স দেন। উক্ত স্টেটার্সে বাঘময়না গ্রামের হুমায়ুন কবির আপত্তিকর কমেন্ট করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com