1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ Time View

স্টাফ রিপোর্টার::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ. অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল হক, হারুনুর রশিদ, লুৎফুর রহমান, আব্দুল কাইয়ুম মশাহিদ, আব্দুল জব্বার, ফিরোজ আলী, তৌরিছ মাষ্টার,
মিন্টু রঞ্জন ধর, মুজিবুর রহমান, আফু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com