1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ১১৬৭ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নানার বাড়িতে  বিদ্যুতের কাজ করতে গিয়ে  বিদ্যুৎপৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার  সুনাতনপুর গ্রামে।
মারা যাওয়া বিদ্যুৎ শ্রমিকের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের আউয়াল মিয়ার ছেলে সৈয়দ শাহীদ আহমেদ(২৫) একই ইউনিয়নের সুনাতনপুর নানা আবদুল হাশিমের ঘরে  বিদ্যুৎতের  কাজ করছিল।হঠাৎ করে দুপুরের দিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে চিৎকার দিয়ে উঠে। এসময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর পদক্ষেপ নেয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাহ আলম সিদ্দিকী বলেন,বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়া তরুণ হাসপাতালে আসার আগেই মারা যান।
জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, বিদ্যুতের মুল লাইনে কোন  ত্রুটি ছিল না। ঘরের  মধ্যে কোন লাইনে ত্রুটি থাকায় তরুণ বিদ্যুৎ শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com