1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক

জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে  চিলাউড়া এলাকায় মিটার রিডিং বাইপাস করে অবৈধভাবে ইজিবাইক চার্জিং স্টেশন ও বাণিজ্যিক দোকানে বিদ্যুৎ সরবরাহের এক অভিনব জালিয়াতি উন্মোচন করেছে বিদ্যুৎ বিভাগ।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে জগন্নাথপুরে উপজেলা বিদ্যুৎ সরবরাহ (বিউবো) কর্তৃপক্ষের নিয়মিত মিটার পরিদর্শন অভিযানের মাধ্যমে এই প্রতারণার ঘটনাটি হাতেনাতে শনাক্ত করা হয়েছে।
এই অবৈধ বিদ্যুৎসংযোগ ব্যবহারে জড়িত থাকার অভিযোগে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুল হকের ছেলে  মহসিন আলম মুন্নার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে ৩ লাখ ৬১ হাজার টাকার ক্ষতিপূরণ মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।

জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সূত্রে জানা যায়,জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কর্মকর্তা আজিজুল ইসলাম আজাদের নেতৃত্বে বিউবো’র আওতাধীন ১১ কেভি ইকড়ছই ফিডারের চিলাউড়া আমবাড়ী এলাকায় নিয়মিত প্রাত্যহিক মিটার পরিদর্শন কার্যক্রম চলছিল। পরিদর্শনকারী দল চিলাউড়া এলাকায় মহসিন আলম মুন্না-এর মালিকানাধীন স্থাপনায় গিয়ে অনুমোদনবিহীন ও অবৈধভাবে স্থানান্তরিত দুটি বিদ্যুৎ মিটার দেখতে পান। নিবিড়ভাবে যাচাই করার পর প্রকৌশলীরা দেখতে পান, মিটার দুটির ইনকামিং সার্ভিস লাইনের মূল তারের সাথে আউটগোয়িং লোড লাইনের তার মিটারবহির্ভূতভাবে (বাইপাস) সরাসরি হুকিং করে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে। এর ফলে মিটারে কোনো রিডিং বা ইউনিট না উঠলেও ভেতরের বিশাল স্থাপনায় অবাধে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল।
অভিযানে অংশগ্রহণকারীরা জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অভিযুক্ত মুন্না তাঁর একটি বাণিজ্যিক ইজিবাইক গ্যারেজের মোট ১১টি ব্যাটারি চার্জিং পয়েন্টে দিনরাত বিদ্যুৎ সরবরাহ করে আসছিলেন। শুধু তাই নয়, ওই অবৈধ সংযোগ থেকে লাইন টেনে তিনি তাঁর গ্যারেজ সংলগ্ন পার্শ্ববর্তী একাধিক বাণিজ্যিক দোকানঘরেও বিদ্যুৎ সংযোগ প্রদান করে আসছিলেন। ব্যস্ততম এলাকায় দীর্ঘদিন ধরে চলা এই চুরির ফলে সরকার ও বিদ্যুৎ বিভাগ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
অভিযানে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ চুরির কাজে ব্যবহৃত হুকিং লাইনের তার, সার্ভিস ক্যাবলসহ আনুষঙ্গিক আলামতসমূহ জব্দ করে বিদ্যুৎ বিভাগের প্রবিধান ও কারিগরি মূল্যায়ন অনুযায়ী, ৩ লাখ ৬১ হাজার ৯শ’ ৯৮ টাকার আর্থিক ক্ষতিপূরণ জরিমানা নির্ধারণ করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা আবাসিক ( বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন,  বিদ্যুৎ চুরির অপরাধে অভিযুক্ত মহসিন আলম মুন্নার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে সুনির্দিষ্ট মামলা দায়েরের আবেদন প্রস্তুত করা হয়েছে, যা সিলেটস্থ স্পেশাল পাওয়ার কোর্টে (বিদ্যুৎ আদালত) হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com