1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

জগন্নাথপুরে বোরো ফসলরক্ষায় মোনাজাত

  • Update Time : শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ২৭৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে গত দুইদিনের ঝড়-তুফানে কাঁচা-ঘরবাড়ি, গাঁছ-পালাসহ ২০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে শিলার বৃষ্টির তান্ডব থেকে বোরো ফসল রক্ষায় মোনাজাত করা হয়েছে।
শুক্রবার আসরের নামাজ শেষে উপজেলা সদর জামে মসজিদে মোনাজাত অনুষ্টিত হয়। এতে ধর্মপ্রাণ মুছল্লিগন অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী।
উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর হাওরের বাঁধ ভেঙে ফসলডুবির ঘটনা ঘটে। এর আগের বছর শিলাবৃষ্টি আর ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ফসল। যে কারনে ফসল ঘরে তুলতে পারেন নি কৃষকরা।
তিনি বলেন, শুক্রবার বিকেলে ও বৃহস্পতিবার রাতে এই দুইদিন ধরে জগন্নাথপুরে ঝড় তুফান হয়েছে। শিলা বৃষ্টির হাত থেকে বোরো ফসল রক্ষার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা করেছি। তিনিই আমাদের রিজেকের মালিক।
উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওর ব্যষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুইদিনে ঝড়-তুফানে বাড়ি ঘরের সামান্য পরিমানের ক্ষতি হলেও বোরো ফসলের কোন ক্ষতি হয়নি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্নস্থানে শিলাবৃষ্টির খবর শুনা যাচ্ছে। তবে জগন্নাথপুরে শিলাবৃষ্টি হয়নি। তিনি বলেন, বোরো ফসল এই মুর্হুতে পাকা শুরু হচ্ছে। আশা করছি, এ সপ্তাহে কৃষকরা ধান কাটঁতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com