স্টাফ রিপোর্টার:: আসন্ন ২১ ফেব্রুয়ারি মহান শহীন দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ। সভায় বিভিন্ন পর্য়ায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply