1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে মায়ের লাশ ঘরে রেখে মাধ্যমিক পরীক্ষা দিল জুমা

  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭২১ Time View

স্টাফ রিপোর্টার::

মায়ের লাশ ঘরে রেখে কেঁদে কেঁদে পরীক্ষাকেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে জুমা আক্তার নামের এক শিক্ষার্থী।

আজ রবিবার সকালে জুমার মা পারভিন বেগম (৫০) মারা যান। জুমা এবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের বাড়ি উপজেলার পাটলী ইউনিয়নের চক-কাচিমপুর গ্রামে। সে ওই গ্রামের আলাউদ্দিনের মেয়ে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘মায়ের লাশ ঘরে রেখে মেয়েটি সকালে কাঁদতে কাঁদতে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে আমি তাকে দেখে তার কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে মনকে শক্ত করে পরীক্ষা দিতে বলেছি।’

তিনি জানান, আজ রবিবার ভোররাতে জুমার মা আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা গেছেন।
এদিকে মায়ের মৃত্যুতে জুমা আক্তার মানসিকভাবে ভেঙে পড়ে। সে সকাল থেকেই কাঁদছিল। তাকে সান্ত্বনা দিয়ে সহপাঠী ও স্বজনরা পরীক্ষা দিতে উৎসাহিত করে। সে উপজেলার সদরের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষিশিক্ষা বিষয়ে আজ পরীক্ষা দেয়।

 

এই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত শিক্ষক গোবিন্দ রায় বলেন, ‘সকাল ১১টায় পরীক্ষায় অংশ নেয় জুমা আক্তার। তার মায়ের মৃত্যুর সংবাদ আমরা শিক্ষকরা জানতে পেরে তাকে মানসিক সাহস জোগাতে সহযোগিতা করেছি।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে শোকাহত ওই শিক্ষার্থীর পাশে থেকে সাহস জোগানোর চেষ্টা করেছি।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com