স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাইপগানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট র্যাপিড এক্যাশন ব্যাটেলিয়ান (র্যাব) ৯ এর একটি দল।
আজ বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব- ৯ এর একটি দল জগন্নাথপুরের বাউরকাপন এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল কাইয়ুম (৪৯) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।এ সময় তার নিকট থেকে ১টি পাইপগান, ২ টি কার্তুজ ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কাইয়ুম সুনামগঞ্জের ছাতক থানার খুরিদ গ্রামের মৃত গৌছ আলীর ছেলে। রাতে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, অস্ত্রসহ গ্রেফতারকৃতকে ব্যবসায়ীকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply