স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুরে ষাটের দশকের জনপ্রিয় চারণ কবি লেখক সংগঠক বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আব্দুল ওয়াদুদ মাস্টার স্মরণে দুইজন গুণী কবি সংগঠক সালাহউদ্দিন মিঠু ও লুৎফুর রহমান তারেকের সম্পাদনায় প্রকাশিত ‘উদয়াস্তের শোভা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। একগুচ্ছ কবিতা নিয়ে প্রকাশিত বইটিতে চারণ কবি মরহুম মাস্টার আব্দুল ওয়াদুদ এর সাহিত্যচর্চা ও স্মৃতির বিভিন্ন দিক উঠে এসেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাসপাতাল পয়েন্টের শান্তিনগর বাজারের আলী কমিউনিটি সেন্টারে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথপুর নলজুর কবি পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কবি-সংগঠক ও নলজুর কবি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তারেকের সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর নলজুর কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সালাহউদ্দিন উদ্দিন মিঠু। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ,সমাজসেবক ও শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আবু হোরায়রা সাদ মাস্টার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সত্তরের দশকের কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন হবিবপুর গ্রামের কৃতি সন্তান সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (এডিশনাল পিপি) অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম,শব্দ সিঁড়ি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ইমামুল ইসলাম রানা,পেরুয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বজলুর রশিদ চৌধুরী, মাওলানা ডাক্তার আশরাফ আলী, সাহিত্য অনুরাগী ও সমাজসেবক মোঃ আব্দুল হান্নান, স্বাগত বক্তব্য দেন সাংবাদিক কবি শাহ্ ফুজায়েল আহমদ কবি মোঃ ছাদিকুর রহমান রুমেন প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহিত্য অনুরাগী,সমাজসেবক, ব্যবসায়ী ও কবি আনাছ মিয়া চৌধুরী। সভায় বক্তারা বলেন,আব্দুল ওয়াদুদ মাস্টার শিক্ষা, সাহিত্য ও মানবিক মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সাহিত্যকর্ম ও সমাজে অবদানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।উদয়াস্তের শোভা’ কাব্যগ্রন্থের মাধ্যমে তাঁর সাহিত্যকর্ম ও জীবনাদর্শ পাঠকের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।