1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে সরকারী ভূমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫

  • Update Time : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১৫০০ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুত্বর আহত ৫ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন আশিক মিয়া(৫৫) রফিক উদ্দিন হাসিম (৫০)এতিফুল মিয়া(৪০) আনু মিয়া (৩৮) উজ্জ্বল মিয়া (২৮) অপরাপর আহতরা স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,জগন্নাথপুর
উপজেলার মীরপুর ইউনিয়ন ও ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের সীমান্তে অবস্হিত জগন্নাথপুর উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামের ফজিজুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে সরকারি  জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধীয় সরকারি জায়গায় জোরপূর্বক খালিছ মিয়ার লোকজন দোকান ঘর নির্মাণ করে। আজ সোমবার অবৈধ দোকানঘর পরিদর্শনে যান ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ।  তিনি ঘটনাস্হলে পৌঁছার আগেই দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, বিরোধীয় সরকারি জায়গা চিহ্নিত করতে আমি লিখিতভাবে জেলা প্রশাসকের নিকট আবেদন করি।যার প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে যান।তিনি বলেন সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছে।
মীরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ জানান,সরকারি জায়গায় অবৈধ দোকানঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্হলে রওনা হই।পৌঁছার আগেই সংঘর্ষের খবর পেয়ে ফিরে আসি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com