1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে সাংবাদিক গোবিন্দ দেব কে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৮০ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় দৈনিক ‘কালবেলা’ ও ‘বাংলা টিভি’-র জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি এবং জগন্নাথপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য গোবিন্দ দেবের ওপর অতর্কিত হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।

​অভিযোগে মিরপুর ইউনিয়নের লহরী গ্রামের মৃত মনোরঞ্জন দেবনাথের ছেলে কালী রঞ্জন দেবনাথ (৪৫) (বর্তমানে জগন্নাথপুর বাসুদেব বাড়ির প্রনব দেবের  ভাড়াটিয়া) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

​ঘটনা ও এজাহার সূত্রে প্রকাশ ​ সাংবাদিক গোবিন্দ দেব দীর্ঘ ২০ বছর যাবৎ জগন্নাথপুরে পেশাদার সংবাদকর্মী হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত কালী রঞ্জন দেবনাথ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রীর প্রভাব খাটিয়ে লহরী গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীকেলেঙ্কারি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত থাকায়  গ্রাম থেকে তাকে বিতাড়িত করা হয়। এসব বিষয়ে তথ্য অনুসন্ধান করলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক গোবিন্দ দেবের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর লেখালেখি করে আসছিলেন।

​গত ২ জুলাই (২০২৬) রাত আনুমানিক ৮ ঘটিকার সময় সাংবাদিক গোবিন্দ দেব তাঁর মামাতো ভাই লিটন দেবকে সাথে নিয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডের ‘মা কম্পিউটার’ ব্যবসা প্রতিষ্ঠান ও সংবাদকর্মীর অফিস বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

​পথিমধ্যে তাঁরা বাসুদেব বাড়ি পাড়ার  রাস্তার মুখে’ পৌঁছামাত্র পূর্বে থেকে ওত পেতে থাকা ১ নং বিবাদী কালী রঞ্জন দেবনাথ মুখে মাস্ক পরিহিত অবস্থায় পেছন থেকে এসে হত্যার উদ্দেশ্যে গোবিন্দ দেবের গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করে বলেন, ‘আজ তুই শেষ,

​ প্রাণনাশের হুমকি​র সময় গোবিন্দ দেবের সাথে থাকা মামাতো ভাই লিটন দেব চিৎকার শুরু করলে এবং আশপাশের লোকজন উদ্ধারের জন্য ছুটে আসতে থাকলে হামলাকারীরা গোবিন্দ দেবের শার্টের পকেটে থাকা দোকানের নগদ ৫ হাজার টাকা এবং ২ হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

​লোকজনের উপস্থিতি টের পেয়ে বিবাদীরা ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “আজ তোকে হত্যা করতে পারলাম না, সুযোগ বুঝে অন্য দিন তোকে খুন করব।

​এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আহত সাংবাদিক গোবিন্দ দেবকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই বর্বরোচিত হামলার ঘটনায় সাংবাদিক গোবিন্দ দেব ও তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)- শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগটি পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এদিকে পেশাদার একজন সাংবাদিকের ওপর এমন অতর্কিত  হামলা ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জগন্নাথপুরের কর্মরত সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাঁরা অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com