1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৯৫৯ Time View
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে আড়াই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
আজ বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ফুল মিয়া (৪৫)। তিনি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইসমাইল হক গ্রামের মৃত রাশিদ উল্লার ছেলে।
থানা পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুরের পাশ্ববর্তী দিরাই উপজেলার নাচনি  এলাকা থেকে জিআর ১৬০/২০০৯ এর মামলার  আড়াই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ফুল মিয়াকে গ্রেফতার করা করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্চা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন,দণ্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com