1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে সেনা মোতায়েন, ট্রাফিকের দায়িত্বে আনসার

  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৭৪ Time View
স্টাফ রিপোর্টার::
চলমান পরিস্থিতিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার বাহিনী মাঠে কাজ করছে। তবে পুলিশের কর্মবিরতি থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন উপজেলাবাসী।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে এ উপজেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফুল ইসলামের নেতৃত্বে ৭০ জন সেনা সদস্যের একটি দল জগন্নাথপুর পৌরসভায় অবস্থান করছেন। এরপর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল করতে দেখা যায়।
অন্যদিকে, আজ বুধবার সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে আনসার বাহিনী।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, এ উপজেলা একটি ট্রাফিক পয়েন্ট রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে ৬ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা দুইজন করে তিন শিফটে কাজ করবে।
এদিকে, সারা দেশের ন্যায় জগন্নাথপুর থানা পুলিশ কর্মবিরতিতে থাকায় উপজেলাজুড়ে নিরাপত্তাহীনতায় দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত না থাকায় বেশ কয়েকটি ব্যাংক তাঁদের কার্যক্রম বন্ধ রেখেছে। আবার খোলা রাখা ব্যাংকগুলোতেও স্বল্প পরিসরে সেবা দেওয়া হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, এ উপজেলার চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী তাঁদের কেন্দ্রীয় নির্দেশনায় কাজ করবে। আশা করছি দুই এক দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com