1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে স্কুল শিক্ষক দম্পতি নিহতের ঘটনায় ড্রাইভার মিনুর বিরুদ্ধে মামলা

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০১৬
  • ৩৮৫ Time View

সিলেট প্রতিনিধি: জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর আবাসিক এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক দম্পতি নিহতের ঘটনায় প্রাইভেট কারের মালিক ও চালক মো. মিনুকে একমাত্র আসামী করে মামলা হয়েছে।

শনিবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় মামলাটি দায়ের করেন দুর্ঘটনায় নিহত স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিত রায়ের বড় ভাই রনজিত রায়। মামলা নম্বর (০৯(০৬)১৬)।

মামলার অভিযোগে রনজিত রায় উল্লেখ করেন, গত ৭ জুন সকালে তার ভাই অরিজিত রায় (৪৮) ও ভাইয়ের স্ত্রী সুমিতা দাস (৪২) এবং তাদের একমাত্র মেয়ে অরিনিমা রায় স্নেহা (১২) সিএনজি অটোরিকশাযোগে শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম স্কুলের দিকে আসছিলেন। এসময় টিলাগড়স্থ শাহ মাদানী শাহী ঈদগাহের সামনে বিপরীত দিকে থেকে প্রাইভেট কার (সিলেট-গ-১১ ১১ ৪৭) সিএনজি অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অরিজিতে মৃত্যু হয়। আর সুমিতাকে মুমূর্ষ অবস্থায় মেডিকেলে প্রেরণ করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্নেহাও আশঙ্কাজনকভাবে আহত হয়। সে এখনও চিকিৎসাধীন আছে।

রনজিত রায় দাবি করেন, গাড়ির চালক শিবগঞ্জ সাদিপুরের মৌচাক ২০/এক্স নম্বর বাসার বাসিন্দা মো. মিনু ট্রাফিক আইন ভঙ্গ করে বেপরোয়া গতিতে গাড়ি চালনার কারণে এই দুৃর্ঘটনাটি ঘটেছে। তিনি কার চালক মোহাম্মদ মিনুর ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শাহপরান থানার ওসি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com