সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধের কাজে অনিয়ম দেখে ক্ষেপে গেলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ।
আজ সোমবার দুপুরে তিনি জগন্নাথপুরের মইয়ার হাওরের স্টিল ব্রিজের নিকটবর্তী নলুয়া হাওর পোল্ডার-১ এর আওয়াধীন ২৬ ও ২৭ নম্বর বেড়িবাঁধ প্রকল্পের কাজ পরির্দশন করতে গিয়ে বাঁধের কাজে অনিয়ম ও গাফিলতির দেখে বিক্ষুব্দ হন। এছাড়া ২৫ নম্বর প্রকল্পের কাজ বন্ধ থাকায় এবং প্রকল্পের কাজে দায়িত্বে থাকা কোনো লোকজনকে দেখতে না পেয়ে জেলা প্রশাসক আরো বেশি ক্ষিপ্ত হন। এসময় তিনি প্রকল্পের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। পরিদর্শনের সময় জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ পরিদর্শনকালে সাংবাদিককে জানান, হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজে কোন ধরনের অনিয়ম দুর্নীতি ও দুর্নীতি বরদাশত করা হবে না। আমরা সরকারের নির্দেশনায় মাঠে কাজ করছি। তিনি জানান, নলুয়া হাওরের ২৫ নং প্রকল্পের দুই পাশ থেকে মাটি উত্তোলন করে বাঁধে মাটি ফেলা হয়েছে। স্লোপ এবং কমপেকশন হয়নি। কাজ হয়েছে দায়সারা। একইভাবে ২৬ প্রকল্পের কাজেও অনিয়ম দেখা গেছে। সঠিকভাবে কাজ সম্পন্ন না করা হলেও তাদের বিরুদ্ধে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম ও সাংবাদিককরা উপস্থিত ছিলেন।
সরজমিনে দেখা যায়, উপজেলার কাটাগাঁঙ নদীর পাড় ঘেষা মইয়ার হাওরস্থ নলুয়ার হাওর পোল্ডার-১ এর ২৫ নম্বর প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। বাঁধের নিকট থেকে মাটি উত্তোরন করে বাঁধের কাজ হচ্ছে। দায়সারাভাবে কাজ করা হচ্ছে। অনিয়মের চিত্র দেখা গেছে। বাঁধে স্লোপ ও কমপেকশন হয়নি। এখনও ক্লোজিং (ভাঙা বন্ধ) এর কাজ শেষ হয়নি। মাটি পড়েনি বেশি কিছু অংশে। এই ০.১১৩ কিলোমিটার দৈর্ঘ্য ডুবন্ত বাঁধের ব্রীচ ক্লোজিং (ভাঙা বন্ধকরণ) নির্মাণ ও মেরামতের জন্য ১০ লাখ ১ হাজার ৩শত ৫৭ টাকা বরাদ্দ হয়। প্রকল্পের সভাপতি আবুল হোসেন বশর।
তিনি জানান, মাটি কাটার মেশিন বন্ধ হয়ে যাওয়ায় কাজ করা হয়নি আজকে (গতকাল)। তবে নিদিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা করা হবে বলে তিনি জািিনয়েছের।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের মাধ্যমে ৪২.৩১০ কিলোমিটার বেড়িবাঁধের কাজ হবে। এই কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে তিনকোটি টাকা। গত ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়। প্রায় দেড় মাসেও হাওরের একটি বাঁধের কাজও শতভাগ শেষ হয়নি। আগামী ২৮ র্ফেরুয়ারী বাঁধের কাজ শেষ করার নির্ধারিত সময়।
Leave a Reply