প্রেস বিজ্ঞপ্তি::
জগন্নাথপুর পৌরএলাকার শেরপুর হাজী আব্দুর রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশন’ এর উদ্যোগে দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী শিবলুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাবিং-এ প্রথম স্থান অধিকারী তৃতীয় শ্রেণির আদিলা আনজুম তানিশা এবং একক অভিনয়ে প্রথম স্থান অধিকারী পঞ্চম শ্রেণির মোছাঃ খুরশি বেগমকে তাদের অসামান্য সফলতার জন্য বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাজী শিবলুর রহমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের নাম নয়, শিক্ষা হলো মানুষের ভেতরের আলোটাকে জ্বালিয়ে তোলা।” তিনি শিক্ষার্থীদের মেধার সাথে নৈতিকতার চর্চা করা, মা-বাবা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সমাজের প্রতি দায়বদ্ধতা শেখার আহ্বান জানান। সেই সাথে তিনি ঘোষণা দেন, “টাকার অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশন আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকবে—ইনশাআল্লাহ।”
বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ ফাউন্ডেশনের এই কল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।