1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়চর্চা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে এসব স্টোর উদ্বোধন করা হয়।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইসলাম উদ্দিন।

জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় প্রথমে সকাল ১১ টায় উপজেলা সদরের জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিয়মসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। সভায়  অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,  মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইলিয়াছ উদ্দিন,  দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ উপস্থিত ছিলে। পরে সততা স্টোরের ফিতা কেঁটে উদ্বোধন করেন ইউএনও মোঃ ইসলাম উদ্দিন। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

এদিকে দুপুর ১টায় পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।  পরে বিদ্যালয় হলরুমে  আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মোঃ ইসলাম উদ্দিন।

বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান জোয়ারদার পলাশের পরিচালনায় এতে স্বাগত  বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী। সভায়  বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, প্রধান শিক্ষক ফররুখ আহমদ,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নোমান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেন, ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ সমাজ গঠনে ছাত্রজীবন থেকেই সততার অভ্যাস গড়ে তুলতে হবে। এই সততা স্টোরগুলো শিক্ষার্থীদের বিক্রেতাহীন দোকানে কেনাকাটার মাধ্যমে সততা ও নৈতিকতার এক অনন্য বাস্তব শিক্ষা দেবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com