1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২১ সদস্যের কমিটি অনুমোদন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় মাকে মৃত দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ ৪ জনের মৃত্যু, আহত ২ শালীনতা মুমিনের সৌন্দর্য বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান

জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২১ সদস্যের কমিটি অনুমোদন

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’-এর ২১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এক সাংগঠনিক সিদ্ধান্তে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া এবং মহাসচিব মো. শফিকুল ইসলাম যৌথ স্বাক্ষরে আজ রোববার (১৬ আগস্ট) এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ সিরাজ কুতুবীকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
অনুমোদিত ২১ সদস্যের কমিটির পূর্ণাঙ্গ তালিকা নিচে তুলে ধরা হলো:
১. সভাপতি: শাহ সিরাজ কুতুবী
২. সিনিয়র সহ-সভাপতি: মো. মনোয়ার হোসেন
৩. সহ-সভাপতি: অরূপ চন্দ্র সরকার
৪. সহ-সভাপতি: মো. হাবিবুর রহমান
৫. সহ-সভাপতি: গোপাল গোপ
৬. সহ-সভাপতি: মো. মোশাহিদ উদ্দীন
৭. সাধারণ সম্পাদক: মো. জিয়াউর রহমান
৮. যুগ্ম সাধারণ সম্পাদক: থোকন গোপ
৯. সাংগঠনিক সম্পাদক: শাহ কামাল হোসেন
১০. সহ-সাংগঠনিক সম্পাদক: মো. রাসেল মিয়া
১১. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মানকেন্দ্র তালুকদার
১২. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. মকসুদ মিয়া
১৩. দপ্তর সম্পাদক: মিছির
১৪. বিজ্ঞান গবেষণা বিষয়ক সম্পাদক: শাহ মো. রফিক মিয়া
১৫. ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: রাজিব রাজ বৈদ্য
১৬. বিজ্ঞান গবেষণা বিষয়ক সম্পাদক: মো. কাওছার মিয়া
১৭. প্রচার ও প্রকাশনা সম্পাদক: রিপন মিয়া
১৮. মহিলা বিষয়ক সম্পাদক: প্রদীপ বৈদ্য
১৯. বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: সাগর দাস
২০. সদস্য: আমির হোসেন
২১. সদস্য: নিহার দাশ তালুকদার
সাংগঠনিক নির্দেশনা:
কেন্দ্রীয় নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নবগঠিত এই আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। একই সাথে সংগঠনের নিয়ম ও গঠনতন্ত্র মেনে এক বছর মেয়াদী এই কমিটিকে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাথে আগামী ১৫ দিনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com