স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। এ উৎসব মানুষের মধ্যে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা জাগ্রত করে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। সেই চেতনায় এই ঈদে সবার জীবনে সুখ, শান্তি ও বরকতময় করে তুলুন এমন প্র্রত্যাশা ব্যক্ত করেছেন।
নতুন বাংলাদেশ বিনির্মানে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন প্ল্যান বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখি সমৃদ্ধ রাষ্ট্রের প্রত্যাশা করেন।