1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

জগন্নাথপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত দ্বিতীয় মামলার কমেন্টকারীদের খুঁজে পুলিশের অভিযান

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ৬০৫ Time View

স্টাফ রিপোর্টার:: ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনে জগন্নাথপুর থানায় দায়েরকৃত দ্বিতীয় মামলার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত ফেসবুক পোষ্টের কমেন্টকারীদের সন্ধানে পুলিশ অভিযান চালিয়েছে। রোববার দিনভর বেশ কয়েকজন কমেন্টকারীর সন্ধানে পুলিশ অভিযান চালায়। জগন্নাথপুর থানা পুলিশ সূত্র জানায়,সাংবাদিক অমিত দেবের দায়েরকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত জগন্নাথপুর থানার দ্বিতীয় মামলার স্বাক্ষ্য প্রমানের সন্ধানে অভিযুক্ত ফেসবুক পোষ্টে সহমত কিংবা উৎসাহ প্রদান করে যারা কমেন্ট করেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অভিযান চালিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ-পরির্দশক আব্দুল কাদের বলেন, উক্ত ঘটনার সাথে জড়িত কমেন্টকারীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা খুঁজছি। ইতিমধ্যে ফেসবুক পেজের কমেন্টকারীর তালিকা অনুযায়ী অন্যতম কমেন্টকারী পৌর এলাকার হবিবপুর গ্রামের এডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ বেশ কয়েকজন কমেন্টকারীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাদেরকে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, মামলায় সুনিদিষ্টভাবে একজনকে আসামী করা হলেও যারা কমেন্ট করে পরিকল্পিতভাবে উৎসাহ জুগিয়েছেন তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তারা আসামী হতে পারেন। তিনি বলেন,পুলিশ মামলাটি গুরুত্বসহকারে মামলাটি তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে সকল কমেন্টকারীদের জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com