1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুর থানায় তথ্য প্রযুক্তির প্রথম মামলায় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের চার নেতার সাক্ষ্য প্রদান

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ৫৫৯ Time View

স্টাফ রিপোর্টার:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটক্তি করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে জগন্নাথপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের দায়েরকৃত প্রথম মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার অন্যতম স্বাক্ষী হিসেবে সাক্ষী দেন। সাক্ষীরা হলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম ও ছাত্রলীগ নেতা আবু হেনা রণি। এসময় সরকারি কৌশলী সাইবার ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ নজরুল ইসলাম শামীম সাক্ষ্যদের সাক্ষ্য গ্রহনে পাবলিক প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন। উল্লেখ্য ২০১৪ সালের ২৯ আগষ্ট এক ফেসবুকে ছাত্রলীগ নেতা আবু হেনা রণির একটি স্ট্যাটাসে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের আজিজ খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামীলীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এঘটনায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে উত্তেজনা দেখা দেয়। জগন্নাথপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেয়ে আজিজ খানকে গ্রেফতার করে জগন্নাথপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় আসামি কিছু দিন জেল হাজতে থেকে জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রযেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com