স্টাফ রিপোর্টার:
`স্বপ্নের গোল-তারুণ্যের ঢেউ, ঐক্যের বন্ধনে ফুটবল মেলা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সৈয়দনূরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভীন ও সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দুইটি গ্রুপে বিভক্ত করে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে ক গ্রুপ ও খ গ্রুপ জয়লাভ করে। পরে বিজয়ী উভয় দলের খেলোয়ারদের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন।