1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

জাতীয় নির্বাচন নিয়ে জুলাই থেকে দলগুলোর সঙ্গে সংলাপ

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৩২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আগামী মধ্য জুলাই থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর পর্যন্ত এই সংলাপ চলবে। এ রকম সাতটি বিষয় সামনে রেখে নির্বাচনের খসড়া রোডম্যাপ ঘোষণা করেছে কমিশন।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে নির্বাচনের এই খসড়া রোডম্যাপ ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নুরুল হুদা।

সিইসি বলেন, খসড়া রোডম্যাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের বিষয়টি রাখা হয়নি। রাজনৈতিক দলগুলো না চাইলে ইভিএম ব্যবহার করা হবে না। তবে সংলাপে এই ইভিএমের বিষয়টি সামনে আনা হবে। তখন যদি রাজনৈতিক দলগুলো মনে করে, এটা (ইভিএম) দরকার, তাহলে তা ব্যবহার করা হবে নইলে না—এটা পরিষ্কার। সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের আগে নির্বাচন হবে বলেও জানান তিনি।

আজ বেলা ১১টা থেকে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় নির্বাচন কমিশন ও নির্বাচন-সংক্রান্ত চারটি বিষয়ে চারজন নির্বাচন কমিশনারকে প্রধান করে চারটি কমিটি করে দেওয়া হয়েছে। সুত্র- প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com