1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জাপা এমপি বাবলার কার্যালয় ভাংচুর: আহত ২

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৪৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
রাজধানীর শ্যামপুরে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার ব্যক্তিগত কার্যালয়ে এক দূবৃর্ত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। এ সময় দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে । বাবলার অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামপুরের ইকোপার্কের সামনে এ ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি দুই জাপা কর্মীকে কুপিয়ে আহত করে। আহতরা হলেন সুমন (৩২) ও জুয়েল (৩৩)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িত ইউসুফ ও নাঈম নামের দু’জনকে আটক করেছে পুলিশ।
এব্যাপারে বাবলার ব্যক্তিগত সহকারী সুজন জানান, আওয়ামী লীগ নেতা সানজিদাকে লাঞ্ছিত করার জের ধরে স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।
কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবের নেতৃত্বে সন্ত্রাসীরা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে কার্যালয়ের ভেতরে আসবাব ও এসিসহ জিনিসপত্র ভাঙচুর চালায়। এসময় তারা কার্যালয়ের ভেতরে থাকা জাপার দুই কর্মীকে কুপিয়ে আহত করে।
এ বিষয়ে বাবলা বলেন, ‘আওয়ামী লীগের কিছু নামধারী কর্মী ও হাবিব এ হামলা চালিয়েছে।
যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার করা হবে। ঘটনার সঙ্গে আওয়ামী লীগ যুবলীগের যারাই জড়িত থাকুক না কেন কেউই ছাড় পাবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com