1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা শুনানি শেষ, নথি আসার পর আদেশ

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩১০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের প্রেক্ষিতে নথি আসার পর আদেশ দেবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত। আজকের মতো শুনানি মুলতবি ঘোষণা করে এ সিদ্ধান্ত দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

শুনানি শুরু হওয়ার আগে আদালতে বিপুল সংখ্যক আইনজীবীদের উপস্থিতি দেখে ভীড় কমানোর নির্দেশ দেন দুই বিচারপতি। দশ মিনিটের সময় দিয়ে এজলাশ থেকে নেমে খাস কামরায় চলে যান তারা। এরপর বেলা আড়াইটার দিকে বিচারকরা এজলাশে ফিরে এলে শুনানি শুরু হয়। শুরুতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।এরপর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। পরে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত বৃহস্পতিবার বেগম জিয়ার সাজার বিরুদ্ধে আপিলের গ্রহণযোগ্যতা এবং জামিন আবেদনের শুনানি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com