1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জুলুমের পরিণাম ভয়াবহ

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জুলুম এক মহা অপরাধ। জুলুমকারীদের জন্য আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে। তারা তাদের অপকর্মের জন্য ক্ষমা পাবে না। যারা নিজেদের জুলুমকারী হিসেবে গর্ববোধ করে, তারা প্রকৃত পক্ষে হতভাগ্য।

হজরত আবু মুসা (রা.) বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেলেন : আল্লাহতায়ালা অত্যাচারীকে এক নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে তাকে যখন পাকড়াও করেন তখন আর ছাড়েন না। অতঃপর তিনি এ আয়াতটি পাঠ করলেন, তোমার প্রতিপালকের ধরা এরূপ যে যখন তিনি অত্যাচারী জনপদকে পাকড়াও করেন, তাঁর ধরা কঠিন (মুত্তাফাক আলাইহি, বুখারি হা/৪৩১৮; বঙ্গানুবাদ মিশকাত হা/৪৮৯৭)। হজরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- জুলুম কেয়ামতের দিন বহু অন্ধকারের কারণ হবে (মুত্তাফাক আলাইহি, মিশকাত হা/৫১২৩)।

 

হজরত ইবনে উমর (রা.) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছামুদ সম্প্রদায় ধ্বংস হওয়ার এলাকা পার হচ্ছিল তখন বললেন- তোমরা ওই সব লোকের বাসস্থানে প্রবেশ কর না যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে। তবে আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করতে পার। কারণ তোমাদের ওপর ওই বিপদ আসতে পারে, যা তাদের ওপর এসেছিল। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি মাথায় করে ওই এলাকা দ্রুত পার হয়ে গেলেন (বুখারি, মুসলিম, মিশকাত হা/৫১২৫)।

হজরত আবু হুরাইরা (রা.) বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- কেউ কারও প্রতি যদি সম্মানের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে অত্যাচার করে থাকে তাহলে আজকেই সে যেন তা সমাধা করে নেয়, ওই দিন আসার আগে যেদিন তার কাছে কোনো অর্থসম্পদ থাকবে না। ওই দিন সৎ আমল থাকলে অন্যায় পরিমাণ নিয়ে নেওয়া হবে। আর সৎ আমল না থাকলে তার পাপগুলো নিয়ে অপরাধীর ওপর চাপিয়ে দেওয়া হবে (বুখারি, মিশকাত হা/৫১২৬)।
সৌজন্যে বাংলাদেশ প্রতিদিন 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com